ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

তিনি বলেন, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে যান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading