মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৬৩ ডেঙ্গুরোগী

মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৬৩ ডেঙ্গুরোগী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। তবে একই সময়ে এই রোগে কেউ মারা যাননি।

শুক্রবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আট জন, দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

একই সময়ে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৮ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading