অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার ৫১০
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৫৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
ইউডি/এআর

