শেরপুরের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৫৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং পাঁচজনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে
শেরপুর-১ (আসন ১৪৩):
বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম
স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া
শেরপুর-২ (আসন ১৪৪):
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ
শেরপুর-৩ (আসন ১৪৫):
বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন
যাদের মনোনয়ন বাতিল ও স্থগিত
শেরপুর-১ আসনে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শেরপুর-২ আসনে দ্বৈত নাগরিকত্বের কারণে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে শেরপুর-৩ সংসদীয় আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।
ইউডি/এআর

