পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র ব্লকসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বার্তায় কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যেকোন ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
ইউডি/এআর

