সচিব পদে ৩ কর্মকর্তার পদোন্নতি, কে কোন মন্ত্রণালয়ে

সচিব পদে ৩ কর্মকর্তার পদোন্নতি, কে কোন মন্ত্রণালয়ে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০৫

সচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনজন কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে রবিবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

পদোন্নতির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব পদমর্যাদায় বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading