পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪৫

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন।

আলাপকালে দুই নেতা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রবিবার (৪ জানুয়া‌রি) তৌহিদ হোসেন ও ইসহাক দা‌রের ফোনালাপের এ তথ‌্য প্রকাশ করে‌ বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আলাপকালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে মতবিনিময় করেছেন।

একইসঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন তারা।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন গতিতে এগোচ্ছে।

গত দেড় বছরে দুই দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা কয়েক দফা সাক্ষাৎ করেছেন এবং প্রতিবার বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading