স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন এই দাম আজ সোমবার (৫ জানুয়ারি) থেকেই কার্যকর হবে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading