ভেনেজুয়েলায় আমেরিকার অভিযানে ৮০ জন নিহত

ভেনেজুয়েলায় আমেরিকার অভিযানে ৮০ জন নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:২০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০ জনে পৌঁছেছে, যার মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছেন।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’ নিহত হয়েছেন। তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি। ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন আমেরিকার বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগও করেছেন, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেননি।

এদিকে, কিউবার কর্মকর্তারা বলছেন যে, এই হামলায় সামরিক কর্মীসহ তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ঘোষণা করেছেন, ৫ এবং ৬ জানুয়ারী সরকারি শোক দিবস হিসেবে পালন করা হবে।

আমাদের স্বদেশীরা মর্যাদা ও বীরত্বের সাথে তাদের কর্তব্য পালন করেছে এবং তীব্র প্রতিরোধের পর, আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা বোমা হামলার ফলে নিহত হয়েছেন। তিনি বলেন।

এদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো সহযোগিতা ও প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী নিহত কিউবানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, একই সাথে মার্কিন অভিযানকে ‘অপরাধমূলক এবং কুখ্যাত’ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানে কোনো আমেরিকান সেনা নিহত হননি। যদিও কয়েকজন সেনা সদস্য আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, মাদুরো এবং তার স্ত্রীকে ধরতে অভিযানের সময় প্রায় অর্ধ ডজন সেনা আহত হয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading