চরম আগ্রাসনের মুখেও ‘সাহসী’ মাদুরোর হাসিমুখ

চরম আগ্রাসনের মুখেও ‘সাহসী’ মাদুরোর হাসিমুখ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৯:৩৫

নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে স্থানান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাকে স্থানান্তরের বেশ কিছু ছবি এরইমধ্যে প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ছবিতে হাত বাঁধা অবস্থায়ও হাসিমুখে দেখা গেছে মাদুরোকে। অনেকের মতে, আগ্রাসনের মুখেও এই ছবি তার সাহসেরই প্রতীক।

বিবিসি জানিয়েছে, মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নেয়া হয়েছে। সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কয়েকজন এজেন্ট ছিলেন মাদুরো এবং তার স্ত্রীর পাহারায়।

বিবিসি বলছে, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরো ও তার স্ত্রীকে ‘কয়েদির মতো পোশাকে’ দেখা গেছে। এসময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাটতে দেখা গেছে বলেও জানায় বিবিসি

ঠিক ওই সময়েরই কিছু ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এর একটিতে হাসিমুখে দেখা গেছে মাদুরোকে। জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের সামনে হাজির হওয়ার কথা রয়েছে মাদুরোর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading