অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন

অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ২২:১৫

আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন। এরপর আদালত চত্বরে জড়ো হন সুরভীর পরিবারের সদস্য, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা। এ সময় তারা সুরভীর মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।

পরে রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। আদালত রিমান্ড বাতিল করেন। এরপর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে অবস্থিত নিজ বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা নেওয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কটূক্তি।

তাহারিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী থানার পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading