তারেক রহমানের সফর নিয়ে সতর্ক থাকার আহ্বান

তারেক রহমানের সফর নিয়ে সতর্ক থাকার আহ্বান

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ২৩:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগের সফর সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে।

সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভায় নেতাকর্মীদের সতর্ক বার্তা দিয়ে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কেউ যেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রংপুরের সফর বিতর্কিত করার সুযোগ না পায়। সব নেতাকর্মীদের সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

কেউ যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।তিনি বলেন, মনে রাখতে হবে তিনি শুধু আমাদের দলের নেতাই নন তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের আশা ভরসার শেষ আশ্রয় স্থল। তাকে ঘিরে দেশের মানুষ আগামীর সুন্দর একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে দেশের মানুষ।

সভায় দলের শীর্ষ নেতার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই এখন নেতাকে বরণ করতে অপেক্ষায় রয়েছে। দলের পক্ষ থেকে সভায় নেতার সফর সফল করতে নানা বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading