এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ২৩:৪৫

এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে ব‌্যবসা‌য়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন‌্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ ক‌রা হয়।রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, আজ থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে।

শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ইন্ডিয়ার জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ইন্ডিয়ার নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তি‌নি জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ।

এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading