৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৯:৩৫

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে রাত ১টায় বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইকবাল বলেন, রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এখন ঘন কুয়াশা কেটে যাওয়াও পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। তাই পূর্বের নিয়মে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading