কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:০০
কুমিল্লার দাউদকান্দিতে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শুক্রবার দুপুরে বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।
ইউডি/এআর

