ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯ জন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:০০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯ জন। তবে একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয়জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুইজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে নয়জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

একই সময়ে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮৬ জন।

চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ৯ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন। এর মধ্যে ৭২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ২৭ দশমিক ৬ শতাংশ নারী।২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading