‘যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব’

‘যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব’

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১:২৬

যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে হাসনাত বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না।

সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এ মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা দুর্নীতি করছে এ বিষয়গুলো আপনারা জানেন।

তিনি আরও বলেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।‌

এর আগে সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading