রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ২২:০৬

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার।

পুলিশ সূত্র জানায়, নিহত নুর কামাল ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে আরেক সশস্ত্র দল ‘সাদ্দাম গ্রুপ’-এর দীর্ঘদিনের বিরোধ ছিল।

এপিবিএন জানায়, ওই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading