সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১২:২৫

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের এসবি ফজলুল হক রোডে অবস্থিত এই সাংবাদিকের বাসভবনে হামলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ দগ্ধ হননি।

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, ‍“দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে। শনিবার রাতে তিনটি মোটসাইকেলে ছয়জন এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সামনের আরো দুটি বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তারা।”

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। সন্ত্রাসীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading