মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশের ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন গণমাধ্যমকে জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ক্র্যাব সংরক্ষণের ময়লার ভাগাড়ে আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন ব্রিজের ওপর থেকে তারা ভেতরে আগুন জ্বলতে দেখতে পান।

পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।উল্লেখ্য, বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading