অতীতের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:৪৫
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনার বাজার। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নতুন এই মূল্য মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর মাধ্যমে দেশের সোনার বাজারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইউডি/এআর

