হজের বিমান ভাড়া স্থানান্তর না করায় ৪২ এজেন্সিকে শোকজ

হজের বিমান ভাড়া স্থানান্তর না করায় ৪২ এজেন্সিকে শোকজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১:২৬

হজযাত্রীদের নিবন্ধন ফি থেকে বিমান ভাড়া বাবদ নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর না করায় ৪২টি সমন্বয়কারী হজ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দুটি চিঠি দিয়ে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রথম চিঠিতে ৩১ আর দ্বিতীয় চিঠিতে ১১ এজেন্সিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজে সমন্বয়কারী এজেন্সির ব্যাংক হিসাবে জমা করা প্রত্যেক হজযাত্রীর নিবন্ধনের অর্থ থেকে বিমান ভাড়া বাবদ হজযাত্রী প্রতি এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে গত ০৪ জানুয়ারির মধ্যে স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়।

পরবর্তীতে জুম সভায় এজেন্সিগুলোর পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে এ অর্থ স্থান্তান্তরের জন্য গত ৮ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়। কিন্তু ৪২টি সমন্বয়কারী এজেন্সি এখনও বিমান ভাড়া বাবদ অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করেনি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।

চিঠিতে আরো বলা হয়, এসব সমন্বয়কারী এজেন্সিকে সংশ্লিষ্ট লিড এজেন্সির ব্যাংক হিসাবে সকল হজযাত্রীর বিমান ভাড়ার অর্থ স্থানান্তর নিশ্চিত করাসহ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্যের জন্য কেন এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading