বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১০:৩৬

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ সকালে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি।

২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে এবার বাংলাদেশে ট্রফি।

এর আগে তিনবার (২০০২, ২০১৩ ও ২০২২ সালে) বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি চতুর্থবারের মতো বাংলাদেশে ভ্রমণ করতে আসছে।

এদিকে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি–বরণ অনুষ্ঠান। এর পর দুপুরে ট্রফি রাখা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এ ট্রফি থাকবে র‍্যাডিসন ব্লুতে৷ এরপর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এ ট্রফি।

১৫০ দিনের বিশ্বভ্রমণে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি থামবে ৭৫টি জায়গায়। বিশ্বকাপ ট্রফিটির সফর শেষ হবে বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। ১২ জুন মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading