সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে, আদেশ আজ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে, আদেশ আজ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:০৫

গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিষয়ে আদেশ দেবেন।

অভিযোগ গঠন হলে শুরু হবে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।

আর ট্রাইব্যুনাল ২ এ, আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জন হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

এর আগে গত রবিবার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এছাড়া, আবু সাঈদ হত্যা মামলারও আজ যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading