সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০৩

ধৈর্যের পরিচয় দেয়ার পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি।

জামায়াত আমির লিখেন, ‘বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।’

সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।’

সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading