উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ১

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভবনের আগুনে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।

সকাল ৭টা ৫০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ২৫ মিনিটে এবং সম্পূর্ণ নির্বাপণ করা হয় সকাল ১০টায়।এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading