নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ নিহত

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:০০

নোয়াখালীর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে চার লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন অভি ও হৃদয়। পথিমধ্যে সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নেয়।

এ সময় মাইজদীগামী মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু এবং পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত হৃদয় চন্দ্র শীল ও পিকআপ ভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয় চন্দ্র শীল চিকিৎসাধীন মারা যান।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading