যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার নির্দেশ

যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার নির্দেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:০০

যমুনা সেতু এবং উত্তরবঙ্গের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা–হাটিকুমরুল–রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ) প্রকল্পের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যমুনা সেতু এলাকা, সেতুর পশ্চিম গাইড বাঁধে চলমান নদীশাসন কাজসহ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং সাইট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেতু সচিব যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে চলমান নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ‘স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম’ পর্যালোচনা করেন।

সেতুর স্থায়িত্ব নিশ্চিত করা এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে টোল প্লাজায় যাত্রী ভোগান্তি কমাতে আধুনিক অটোমেটেড টোল কালেকশন সিস্টেম (ইটিসি) আরও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন।

এরপর তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় বাস্তবায়নাধীন সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর বিভিন্ন অংশ এবং সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন।

এ সময় মোহাম্মদ আবদুর রউফ বলেন, সাসেক-২ প্রকল্পটি শুধু একটি সড়ক নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজধানী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading