হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১০:৪৫

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সোমবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ বিচারিক কার্যক্রমটি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্টের মধ্যে ২৬ জনকে গুম করা হয়। পরে তাদের জেআইসি সেলে আটকে রেখে চলে নির্যাতন।

এ মামলার ১৩ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন তিন সেনা কর্মকর্তা। পলাতকদের মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গুম-নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। তবে গ্রেফতার আসামিদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading