সমাবেশে বক্তৃতাকালে জেলা জামায়াত আমিরের মৃত্যু

সমাবেশে বক্তৃতাকালে জেলা জামায়াত আমিরের মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০

এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর আসনে দলটির প্রার্থী মুফতি আমির হামজাকে দেওয়া হত্যার হুমকির প্রতিবাদে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।ওই হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে।

সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।মৃত মাওলানা আবুল হাশেম স্থানীয় পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।তিনি আরও জানান, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading