জিয়া মঞ্চ ফুলগাজী উপজেলা দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা
উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:১০
ফুলগাজী উপজেলায় জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ৩নং দরবারপুর ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জিয়া মঞ্চ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে রবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুর রউফ রানা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইব্রাহিম খলিল পিয়াল।
এসময় জিয়া মঞ্চ ফুলগাজী উপজেলা ৩নং দরবারপুর ইউনিয়নের মহি উদ্দিনকে আহ্বায়ক এবং দিদারুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি মনির আহমেদ,সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম, এবং উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউডি/এআর

