পে স্কেল: সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর

পে স্কেল: সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৩০

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসছে নবম পে-কমিশন। বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন।

এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।পে কমিশনের একজন সদস্য বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading