বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজলেই শাস্তি

বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজলেই শাস্তি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ২:৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশের নিরব এলাকায় হর্ন বাজানো হলে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১ দশমিক৫ কিলোমিটার পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নিরব এলাকা ঘোষণা করেছে।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ।

দণ্ড হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে।নির্ধারিত এলাকা ও বিধিমালা অনুযায়ী, পুলিশকে হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএমপি বলেছে, এসব এলাকায় কেউ হর্ন বাজালে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading