কত আসনে নির্বাচন করবে জামায়াত, জানাল চূড়ান্ত তথ্য

কত আসনে নির্বাচন করবে জামায়াত, জানাল চূড়ান্ত তথ্য

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫০

আসন্ন সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৮৫ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অন্য নেতারা নির্বাচন করবেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা।এর আগে, ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। আর ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল।তবে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জামায়াতের জোট থেকে সরে যাওয়ায় ওই ৪৭ আসন জোটের শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।এই জোটের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading