আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:১০

জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতার আওতায় ফাঁকা রাখা আরও তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দলটির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম জানান, নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ এবং রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মোট ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়।

জোটের শরিক দল হিসেবে এনসিপির জন্য ৩০টি আসন বরাদ্দ করা হয়।চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।এছাড়া ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ, দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির ‘শাপলা কলি’ প্রতীকে লড়বেন।

এদিকে, রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চায় দলটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading