আদালতে সাংবাদিককে লাঠি দিয়ে মারলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

আদালতে সাংবাদিককে লাঠি দিয়ে মারলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২৫

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আশা শেষ হয়ে গেল। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।এমন খবরের মধ্যেই আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে বিতর্কের জন্ম দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।শতাধিক কোটি টাকা ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে তা পরিশোধ না করায় তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হন তিনি। আর এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মুন্সি আদালতে রিট আবেদন করেন। আদালতের সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিতে মুন্সি নিজের ছেলেকে দিয়ে আদালতে মব তৈরি করেন বলে অভিযোগ রয়েছে, যা আদালতে নিরাপত্তার শঙ্কা সৃষ্টি করে।বুধবার (২১ জানুয়ারি) রিটের শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন মঞ্জুরুল আহসান মুন্সি।এ সময় একজন সাংবাদিক তার ভিডিও ধারণ করতে গেলে মুন্সি নিজের হাতে থাকা স্টিলের লাঠি দিয়ে ওই সাংবাদিককে আঘাত করেন।আঘাতে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়।ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ঘটনাটিকে ‘চোরের মায়ের বড় গলা’র সঙ্গে তুলনা করছেন।এদিকে, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাকে অবৈধ ঘোষণা করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২১ জানুয়ারি) শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।অন্যদিক, মঞ্জুরুল আহসান মুন্সীর আসনেই নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading