হাদি ও তিন নেতার মাজার জিয়ারত করে এনসিপির প্রচারণা শুরু হচ্ছে কাল

হাদি ও তিন নেতার মাজার জিয়ারত করে এনসিপির প্রচারণা শুরু হচ্ছে কাল

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:১২

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হবে।

সে সময় এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাজার ও কবর জিয়ারত শেষে এনসিপির নির্বাচনী প্রচারণা তিন নেতার মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

এ কর্মসূচির মাধ্যমে দলের নির্বাচনী অবস্থান ও রাজনৈতিক বার্তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার সামনে রেখেই শান্তিপূর্ণ ও গণমুখী প্রচারণা কর্মসূচি শুরু করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading