ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময় পরিবর্তন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:০৫
ঢাকা-১৭ আসনে বিএনপির দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, তারেক রহমানের সমর্থনে ভাসানটেকের বিআরবি মাঠে পূর্বঘোষিত জনসভাটি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
জনসভা ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার প্রথম দিনে সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারেক রহমান।
পরে তিনি স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন।এ ছাড়া তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেন।
দীর্ঘ কর্মসূচি শেষে শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটে তিনি ঢাকায় ফেরেন।
ইউডি/এআর

