রবিবার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

রবিবার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:২০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে আমরা (কমিশনের সব সদস্য) দেশে অবস্থানরত সব বিদেশী কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসব।

তিনি আরও বলেন, এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে।এতে নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরা হবে বলেও জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading