বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৪০

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

শিরোপা নির্ধারণী এই হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান।

সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চলতি আসরে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে তিনবার।

লিগ পর্বে দুই দেখায় রাজশাহী ও চট্টগ্রাম একটি করে ম্যাচ জিতেছিল।লিগ পর্ব শেষে শীর্ষে থেকে প্লে-অফে ওঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স।

আর টেবিলের দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে শেখ মেহেদীর চট্টগ্রাম রয়্যালস। ফলে প্রথম কোয়ালিফায়ারে আবারও মুখোমুখি হয় শীর্ষ দুই দল। ওই ম্যাচে রাজশাহীকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম।

অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী।

ফাইনালে নামার আগে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী বলেন, ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে।

সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভেতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দ্য বেস্ট! দেখা যাক, কী হয় কালকে (আজ)।

নিজেদের যথেষ্ট সামর্থ্য থাকলেও, প্রতিপক্ষ রাজশাহীর প্রশংসা করেছেন এই তারকা অফস্পিনার, ‘বিপিএলে ওয়ান অব দ্য বেস্ট দল আমার মনে হয় রাজশাহী।

খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading