৭ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৭ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:০০

গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading