অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:০০

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ জানুয়ারি) ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাওন (২২), নূর মোহাম্মদ (৩১), মো. রানা মোল্লা রানা (২৬), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. অপু (২২), মো. হাসান হাওলাদার (২৮), মো. সাকিব ওরফে সুজন (২০), হৃদয় (২২), মো. সুজাল হোসাইন রিমন (২১), নিরঞ্জন দাস (২৬), মো. আরফান শেখ (১৯), নাসির উদ্দিন (৪৫) ও রাকিবুল হাসান (২৮)।

অন্যদিকে মুগদা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), মো. পলাশ ইসলাম (৩৯), মো. আসলাম (২০), মো. খলিল (৩৪), মো. জাহিদুল ইসলাম (৩৫), মো. সোহাগ (২৬), মো. কালাম (২৮), মো. বোরহান উদ্দিন (৩৫), মো. রাজিব (২৮), মো. বকুল (৩৫), মো. হাসান মিয়া (২৭), মো. আনোয়ার হোসেন (২৬), মো. মমিন (৩৮) ও মো. শামিম ইকবাল বাপ্পি (২৭)।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রূপনগর থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. হাবিব (২২), মো. মনির হোসেন (৩৮), মো. সোহাগ (২৮), মো. রিপন (২২), মো. মারুফ হোসেন (২১), মো. ইকবাল হাসান (২১), মো. নাঈম (২০), মো. জহিরুল ইসলাম জহির (২১), মো. তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), মো. সোহেল রানা (২০) ও মো. জিহাদ (২১)।

মতিঝিল থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন- মো. জুয়েল (৩১), কামরুল শরিফ (২৫), আজিজুল ইসলাম (৪৩), জহিরুল ইসলাম (৩৩) ও আব্দুল কাইয়ুম (২১)।

এছাড়া হাতিরঝিল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন-আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), মো. সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম (৮), রাকিব (২২), বায়জিদ (২৩), রাকিব (২২), সজিব হাওলাদার (২৫), মো. নাইম (২৩) ও মো. শাহিন (২৪)।

সূত্র বাসস

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading