২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট :২৩

দীর্ঘ ২০ বছর পর বীর চট্টলার মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

প্রিয় নেতাকে বরণ করে নিতে পুরো বিমানবন্দর এলাকা ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে।তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে আসেন ২০০৫ সালের ৬ মে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading