বুধবার রাজশাহী আসছেন তারেক রহমান

বুধবার রাজশাহী আসছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১০:০০

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী আসছেন। ওই দিন দুপুর ১২টায় নগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সভা থেকে তিনি এই অঞ্চলের দলীয় এমপি প্রার্থীদের পরিচয় করে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন।

তারেক রহমানের জনসভা সফল করতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় জরুরি বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন অংশ নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading