আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন আজ
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:৪৭
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
রবিবার (২৫ জানুয়ারি) ট্রাইব্যুনাল ২- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন হবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
এছাড়া, আজ জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর জবানবন্দির ওপর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে নির্বাচনী প্রচারণার জন্য আদালতে তিনি উপস্থিত হতে না পারলে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউডি/রেজা

