ফরিদপুরে কাফনের কাপড় পরে জাতীয় পার্টির এমপি প্রার্থীর প্রচারণা

ফরিদপুরে কাফনের কাপড় পরে জাতীয় পার্টির এমপি প্রার্থীর প্রচারণা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৫

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল-এর নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায় সংগত নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। একারনেই প্রতিবাদ জানিয়ে এধরনের কর্মসূচী পালন করেছি।

তিনি আরও বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ন যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানাই নির্বাচন কমিশনের প্রতি। ভোটাররা যাতে সুন্দরভাবে ভোটকেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা আগে থেকেই নির্বাচন কমিশন করবে এমনটাই প্রত্যাশা করি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading