২৫ দিনে প্রবাসী আয় ২৬১ কোটি ৮০ লাখ

২৫ দিনে প্রবাসী আয় ২৬১ কোটি ৮০ লাখ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ২:১০

চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।আর ২৫ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১৪ কোটি লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স।

বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ২০ শতাংশ।এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading