এমন দেশ গড়ে তুলতে চাই যেখানে নারীর মর্যাদা নিশ্চিত হবে: জামায়াত আমির

এমন দেশ গড়ে তুলতে চাই যেখানে নারীর মর্যাদা নিশ্চিত হবে: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬, আপডেট ২২:১৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নারীর মর্যাদা নিশ্চিত হবে। নারীদের প্রতি কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না, তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে।’

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের অবর্ণনীয় ত্যাগের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, মায়েদের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। সেই মাদের দিকে যারা খারাপ দৃষ্টিতে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা বিগত আন্দোলনে স্বামী, স্ত্রী, সন্তান, বোন ও বাবাকে হারিয়েছেন আমি তাদের হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। কি অপরাধ ছিল তাদের? তাদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। অপরাধ একটাই, অপশাসনের বিরুদ্ধে কথা বলা। এ কারণে তাদের বিরুদ্ধে নির্মম আচরণ করা হয়েছে। আমরা সন্তান হারানোদের কাছে গিয়েছি। তাদের আহাজারি সহ্য করতে পারিনি। অনেকে আছেন যারা তাদের সন্তানদের এখনো খোঁজ পাননি।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading