সরকারের সংস্কার ও নির্বাচনী কার্যক্রমে ইইউ’র পূর্ণ সমর্থন

সরকারের সংস্কার ও নির্বাচনী কার্যক্রমে ইইউ’র পূর্ণ সমর্থন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২৫

বাংলাদেশে চলমান সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, বাংলাদেশের নির্বাচন মনিটর করতে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইইউ-এর একটি অগ্রগামী প্রতিনিধি দল (টিম) ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মাইকেল মিলার।অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading