সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৪৫

প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি তুলে ধরবেন তার রাজনৈতিক পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও আগামীর বাংলাদেশের রূপকল্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সঙ্গে সেতুবন্ধনে নতুন সময়ের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চের বাইরে এসে তিনি সরাসরি তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা- পডকাস্টের মাধ্যমে বক্তব্য তুলে ধরবেন।

এই অভিনব মাধ্যমে কোনো উপস্থাপক ছাড়াই তিনি নিজেই জনগণের উদ্দেশে তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনা, অঙ্গীকার ও স্বপ্ন। সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের এই উদ্যোগকে নতুন রাজনৈতিক যোগাযোগের এক ভিন্ন মাত্রা হিসেবে দেখছেন অনেকে।

‘সবার আগে বাংলাদেশ’- এই প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান উন্মোচন করবেন আগামীর বাংলাদেশের একটি নতুন রোডম্যাপ। শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার পরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরতে তিনি ডিজিটাল এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে এই পডকাস্টে উপস্থাপিত হবে সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন, যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading